Web Analytics
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সংকটের প্রভাব মানবিক ক্ষেত্রের বাইরে পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়ছে।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং বলেন, কোর্সটির লক্ষ্য ছিল জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি। সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ ৩৭ জন এতে অংশ নেন। কোর্সে জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি, রোহিঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম সমস্যা, জ্বালানি, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, বিচারাঙ্গন ও মিডিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।