Web Analytics
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের দমন-পীড়ন বন্ধে ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য জন ম্যাকডোনেল। হেইস অ্যান্ড হার্লিংটন আসনের এই প্রতিনিধি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে ‘দ্বিতীয় গাজায়’ পরিণত করার প্রক্রিয়া শুরু করেছেন এবং ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরাইলি বাহিনীর অভিযানের খবরের পর ম্যাকডোনেল এ মন্তব্য করেন। শহরের বাইরে একটি তল্লাশি চৌকির কাছে বন্দুকধারীদের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত ও তিনজন আহত হওয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সম্মিলিত শাস্তিমূলক অভিযান শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। পরে হেবরনে গিয়ে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় সামরিক অভিযানের প্রস্তুতি চলছে; এতে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বাড়িঘরে অভিযান চালানোর পরিকল্পনার কথাও তিনি জানান।

চলতি মাসের শুরুতে আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকডোনেল ইসরাইলের বিরুদ্ধে সীমিত নিষেধাজ্ঞার বাইরে আরও ব্যাপক পদক্ষেপের দাবি করেন। তিনি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ, বাণিজ্য বন্ধ এবং সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তার মতে, শুধু ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে সীমিত নিষেধাজ্ঞা পরিস্থিতি বদলাতে যথেষ্ট নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।