Web Analytics
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে জানান, সারা দেশে পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথক বা স্থায়ী পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। সমীক্ষা শেষে পরীক্ষার্থীর সংখ্যা, ভৌগলিক অবস্থা, অবকাঠামো, জমি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় উপজেলা, জেলা বা আঞ্চলিক পর্যায়ে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন আবাসিক হল নির্মাণ ও আসন সংখ্যা বৃদ্ধির কাজ চলছে। তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অবশিষ্টগুলোতে নির্বাচন আয়োজনে সরকার পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে।

মন্ত্রী আরও জানান, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।