Web Analytics
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার বাগাড়ম্বরে বিশ্বাস করেন না। শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফের ঘোষণা দেন এবং সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেন।

তিনি জানান, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম চলছে এবং ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। তিতুমীর বলেন, পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক মডেলে কর্মসংস্থান সৃষ্টি হয়নি, ফলে বেকারত্ব বেড়েছে, বিশেষ করে নারী ও শিক্ষিত তরুণদের মধ্যে। গত তিন বছরের মূল্যস্ফীতিতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, তবে প্রধানমন্ত্রী জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

দিনব্যাপী সফরে তিনি জোবায়দা করিম জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং নদী ব্যবস্থাপনা গবেষণায় প্রতিষ্ঠানের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।