Web Analytics
ঢাকার নটর ডেম কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশ। শনিবার ফল প্রকাশের দিন ভালো ফলের পরও কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি স্বাভাবিক উৎসবের পরিবেশ, উল্লাস বা আনন্দ উদযাপনের কোলাহল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রম ও অফিস কক্ষ বন্ধ ছিল।

কলেজ থেকে এবার মোট ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৩ হাজার ২১৮ জন উত্তীর্ণ হয়েছেন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক রবিউল আউয়াল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ক্যাম্পাসে কৃতকার্য ও একাদশ শ্রেণির গুটিকয়েক শিক্ষার্থী ছাড়া তেমন কাউকে দেখা যায়নি।

২০২৫ সালের তুলনায় এবার কলেজটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর ৩ হাজার ২৫১ জনের মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছিলেন এবং ২ হাজার ৪৫৪ জন জিপিএ-৫ পেয়েছিলেন; পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। এ বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, যা আগের বছরের ৫৮ দশমিক ৮৩ শতাংশের চেয়ে ৬ দশমিক ২১ শতাংশ কম।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।