Web Analytics
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবোত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য শিক্ষাব্যবস্থার সংস্কার অপরিহার্য। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে এমন শিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান জানান, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আ ফ ম খালিদ হোসেন বলেন, অতীতের পরিবর্তনগুলো জাতীয় পরিচয় ও ধর্মীয় শিক্ষাকে দুর্বল করেছে। তিনি জাপানের শিক্ষা মডেলের উদাহরণ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত রাজনীতির সমালোচনা করেন। প্রধান বক্তা ও ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শিক্ষকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে, নইলে জুলাই বিপ্লবের লক্ষ্য ব্যর্থ হবে। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি দলীয়করণ বন্ধ ও কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান। বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তুললেই জাতি এগিয়ে যাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।