Web Analytics
আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ-ইওএম) দেশের ৬৪ জেলায় ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে ইইউ-ইওএমের প্রধান ইভার্স ইজাবস এ তথ্য জানান। তিনি বলেন, এসব পর্যবেক্ষক ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা ও ফলাফল তালিকাভুক্তির কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

ইজাবস জানান, এই স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের নিয়োগ পূর্বে নিয়োজিত ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের কাজের ধারাবাহিকতা হিসেবে দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ইইউ-ইওএম জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ওপর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।