ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা চাঞ্চল্য দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে নেমেছে।
এর আগে সোমবার আলোচনার অনিশ্চয়তায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিকে মন্দার আশঙ্কায় ফেলেছিল। তবে আলোচনার নতুন সম্ভাবনা সেই আশঙ্কা কিছুটা কমিয়ে এনেছে।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে আলোচনার অগ্রগতি হলে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।