শনিবার দেশে ফিরেছে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর লাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, কুয়েত থেকে ৩০ জনের লাশ কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সন্ধ্যায় এসে পৌঁছায়। একই দিনে মালয়েশিয়া ও লিবিয়া থেকে দুইজন করে আরও চারজন প্রবাসীর লাশ দেশে আসে।
প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের একাধিক ফ্লাইট বাতিল হয়েছিল। ফলে এসব প্রবাসীর লাশ দেশে ফেরাতে বিলম্ব হয়। পরে বিশেষ ফ্লাইটের মাধ্যমে লাশগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক কর্মকর্তা জানান, যুদ্ধজনিত ফ্লাইট সমস্যার কারণে লাশগুলো বিদেশে আটকে ছিল এবং পরবর্তীতে আলাদা ফ্লাইটে করে দেশে আনা হয়।