Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এটি সফলতার দিকে নিয়ে যেতে হবে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক এবং উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এমপি, ড. কর্নেল অলি আহমদ ও মাহমুদুর রহমানসহ বিরোধী দলের নেতারা।

ডা. শফিকুর রহমান একটি রূপক গল্পের মাধ্যমে ইঙ্গিত দেন যে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকারি সিদ্ধান্তের পেছনে অদৃশ্য শক্তি কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি কেবল ছাত্র বা রাজনীতিবিদদের নয়, শ্রমিকরাও এতে প্রাণ দিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তিনি বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ আখ্যা দিয়ে সতর্ক করেন যে, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না।

তিনি সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে বলেন, বিরোধী দল সংসদে দমন হলেও জনগণের অধিকারের পক্ষে কথা বলা বন্ধ করবে না। তিনি জনগণকে আন্দোলনে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি ক্ষমতার ভাগাভাগির জন্য নয়, বরং জনগণের রায় ও শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।