Web Analytics
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে পাঁচটি স্থলমাইনসহ বিভিন্ন বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সীমান্তের ছায়াপাড়া এলাকার ৫৩ ও ৫৪ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি শূন্য লাইনের কাছাকাছি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল পাঁচটি অ্যান্টি-পার্সোনেল মাইন, পাঁচটি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল, শুকনা খাদ্য, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও সিভিল পোশাক।

বিজিবি জানায়, অভিযানের সময় চার-পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। একই দিন দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের আরেকটি দল আমবাগান এলাকায় অভিযান চালিয়ে দাহ্য রাসায়নিক পদার্থ, তিন কেজি পাউডার, তিন কেজি মেপোক্স ও তিন লিটার তরল রাসায়নিক উদ্ধার করে। এসব পদার্থ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম মোতায়েনের জন্য সমন্বয় চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।