Web Analytics
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা দেশের আট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় এমন আবহাওয়া দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে একটি লঘুচাপ বিরাজ করছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, যা স্থানীয়ভাবে বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।