Web Analytics
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

শি বলেন, চীন সব সময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর অবস্থান নিয়েছে। উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনায় উৎসাহ দিতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার বিষয়ে চীনের সমর্থনের কথাও জানান তিনি।

চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই পক্ষ দ্রুত সব সম্ভব আলোচনায় ফিরে গিয়ে মতপার্থক্য নিরসন করবে এবং পারমাণবিক ইস্যুসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। এতে যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে তাইওয়ান প্রশ্নে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে ওয়াশিংটনকে আহ্বান জানান শি এবং চীনের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার অবস্থানকে সম্পূর্ণ স্পষ্ট বলে উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।