Web Analytics
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্য পার্লামেন্টে অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির প্রার্থী টোবিয়াস রাউশ স্পিকার নির্বাচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। মঙ্গলবার ম্যাগডেবুর্গে গোপন ভোটে ৮২ ভোটের মধ্যে ৪৮ ভোট পেয়ে রাউশ নির্বাচিত হন। রাজ্য পার্লামেন্টে প্রথমবার এএফডির কোনো প্রার্থী এই পদে নির্বাচিত হলেন। বুধবার বার্লিনে হ্যান্ডেলসব্লাট মিডিয়া গ্রুপের ব্যবসায়িক সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান মের্জ।

পার্লামেন্টে এএফডির আসন ৩৯টি হওয়ায় অতিরিক্ত নয়টি ভোট কোথা থেকে এসেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ও বিরোধী দলগুলোর কেউ কেউ ধারণা করছে, মের্জের কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের কয়েকজন আইনপ্রণেতা রাউশকে ভোট দিয়ে থাকতে পারেন। জার্মান রাজনীতিতে এএফডির সঙ্গে জোট, যৌথ ভোট বা অন্য কোনো সহযোগিতা না করার দীর্ঘদিনের নীতির ওপর এ ঘটনাকে চাপ হিসেবে দেখা হচ্ছে।

মের্জ গণতান্ত্রিক দলগুলোর নেতাদের এএফডির সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করার আহ্বান জানান। তবে গোপন ভোটের ফল নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিতে বলেন তিনি। তার মতে, সিডিইউর বাইরে থাকা অন্য দলের আইনপ্রণেতারাও সিডিইউকে চাপে ফেলতে ও অভ্যন্তরীণ বিভাজন তৈরির উদ্দেশ্যে এএফডি প্রার্থীকে ভোট দিতে পারেন। রাজ্য গোয়েন্দা সংস্থা এএফডির শাখাটিকে নিশ্চিত ডানপন্থী চরমপন্থী সংগঠন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে; দলটি এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।