পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে নিশ্চিত করেছে। প্রতিবেদক ওসামা বিন জাভাইদ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং এখন তারা এর জবাবের অপেক্ষায় আছেন। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে বলে খবর পাওয়া গেছে।
ঘটনাটি এমন সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। তবে ইরান জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে ইসরাইলের দাবি, তারা আইআরজিসির এক নৌপ্রধানকে হত্যা করেছে এবং ইরান বলছে, তারা ইসরাইলের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
সূত্র অনুযায়ী, চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে এশিয়ার দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।