Web Analytics
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে ভোট গণনার সময় তারা নিজেদের ভোট রক্ষা করতে পারেননি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে এবং এ দায় থেকে দলও মুক্ত নয়।

সারজিস আলম বলেন, সামনে স্থানীয় নির্বাচন আসছে, তাই প্রতিটি কেন্দ্রে নিজেদের ভোট রক্ষা করতে হবে। তিনি মনে করিয়ে দেন, এনসিপি ১১ দলীয় ঐক্যজোটের বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে এবং জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা করা তাদের দায়িত্ব। তিনি বলেন, ভয় ছোঁয়াচে হলেও সাহস আরও বেশি ছোঁয়াচে, তাই পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে।

তিনি নেতা-কর্মীদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান এবং সদস্য, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব গ্রহণের পরামর্শ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।