Web Analytics
তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি নেই। বুধবার ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইবেল ইসরাইলকে মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূমি দখলের অধিকার দিয়েছে, যার মধ্যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, সৌদি আরব ও ইরাকের কিছু অংশ অন্তর্ভুক্ত।

হাকাবি বলেন, ইহুদিরা মধ্যপ্রাচ্যের বেশির ভাগ অঞ্চলকে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি হিসেবে দেখে, এবং তিনি সেই দাবির প্রতি সমর্থন জানান। তার ভাষায়, ইসরাইল এমন একটি ভূমি যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তাঁর নির্বাচিত জাতিকে দিয়েছেন। তবে তিনি পরে স্পষ্ট করেন যে, ইসরাইলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানায় সম্প্রসারণের চেষ্টা করছে না। কার্লসনের প্রশ্নে তিনি বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্য দখল করতে চায় না।

ইসরাইলের সীমানা সম্প্রসারণের বিষয়ে হাকাবির মতামতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না, সে বিষয়ে আল জাজিরার প্রশ্নের কোনো জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।