Web Analytics
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এই অর্থ নিশ্চিত হয়েছে।

ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে ৩ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে। ড. পারভেজের ভাষ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান; বাংলাদেশকে তা ফেরত দিতে হবে না। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় হবে এবং গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানও সহায়তার আওতায় আসতে পারবে। পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবিও জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।