Web Analytics
বাংলাদেশের পলাতক তিন জেনারেল—লে. জে. (বরখাস্ত) মো. মুজিবুর রহমান, লে. জে. (অব.) মো. আকবর হোসেন ও মে. জে. কবীর আহাম্মদ—ভারতের কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মোদি সরকার সম্প্রতি তাদের সল্টলেক ও নিউ টাউনের বেসামরিক বাসস্থান থেকে সরিয়ে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সেনা এলাকায় স্থানান্তর করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগে অভিযুক্ত।

প্রতিবেদনে বলা হয়, এই তিন জেনারেল নিয়মিত শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কলকাতায় বৈঠক করছেন। বিশ্লেষকরা ঘটনাটিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, ভারত এই জেনারেলদের আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা সরকারকে আহ্বান জানিয়েছেন দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে।

ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো নথিতে তিন জেনারেল ও তাদের পরিবারের বিস্তারিত তথ্য সংরক্ষিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।