Web Analytics
জমিয়তে উলামায়ে হিন্দ মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনায় বুলডোজার অভিযান বন্ধ, মাদ্রাসার বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচার বন্ধ এবং অভিন্ন দেওয়ানি বিধি সম্পূর্ণ প্রত্যাখ্যানের দাবিতে তিনটি প্রস্তাব গ্রহণ করেছে। সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির সভাপতিত্বে হরিয়ানার নুহ জেলার মেওয়াতে বার্ষিক পরিচালনা পরিষদের সভায় প্রস্তাবগুলো গৃহীত হয়। ৩০ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হওয়া সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি, আলেম ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।

ধর্মীয় স্থাপনা প্রসঙ্গে জমিয়ত বলেছে, মসজিদ, ঈদগাহ, দরগাহ ও অন্য উপাসনালয় নিয়ে বিরোধ এবং উচ্ছেদ অভিযান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কোনো স্থাপনাকে অবৈধ বলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট পক্ষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া তা ভেঙে ফেলা উচিত নয়। সংগঠনটি ১৯৯১ সালের প্লেসেস অব ওয়ারশিপ আইনের কঠোর প্রয়োগ এবং ১২ ডিসেম্বর ২০২৪ সালের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চেয়েছে।

জমিয়ত স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিতে শাখাগুলোকে বলেছে এবং ছয় মাসে মসজিদ কমিটিগুলোকে জমি, কর ও অন্যান্য আইনি নথি হালনাগাদে সহায়তার নির্দেশ দিয়েছে। মাদ্রাসা পরিচালকদেরও জমির দলিল, ভবন অনুমোদন, শিক্ষার্থীদের পরিচয় নথি ও নিরীক্ষিত হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।