Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দিনেই ১০ শতাংশের বেশি কমেছে। বাংলাদেশ সময় মধ্যরাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬ ডলারে নেমেছে, যা আগের দিনের ৯১ দশমিক ৬৮ ডলারের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮ শতাংশ কমে ৮২ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমায় দরপতন ঘটে। গত সপ্তাহে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় তেল রপ্তানি কমতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছিল। তখন ব্রেন্টের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছায়। প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করলে তেলের দাম কমতে শুরু করে।

সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো আলোচনা চলছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে, যদিও আলোচনা ব্যর্থ হলে হামলা ফের শুরু হতে পারে বলে তিনি সতর্ক করেন। ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিতের কথা জানিয়েছে এবং হরমুজে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা করছে। কাজাখস্তানের তেল পরিবহনও ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনাল থেকে পুনরায় শুরু হয়েছে, তবে হুতি হামলার দাবিতে বাজারে সতর্কতা রয়ে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।