Web Analytics
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সরকার পর্যায়ক্রমে দেশের বন্ধ থাকা সব চিনিকল নতুন করে চালু করে নিজস্ব সম্পদ বাড়ানোর উদ্যোগ নেবে। শুক্রবার নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯৪তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মিলের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও প্রণোদনার অর্থ সরকার ইতোমধ্যে পরিশোধ করেছে। তিনি কর্মকর্তা-কর্মচারী, আখচাষি ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শুধু সরকারের ওপর নির্ভর না করার কথা বলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে বসে কেউ সার্বিক উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করলে প্রয়োজন হলে কঠোর আইনি অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়। ১১৩ কার্যদিবসে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আখের দাম কুইন্টালপ্রতি ৬২৫ টাকা থেকে ৬৫১ টাকা করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিংয়ে সরাসরি মূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।