Web Analytics
ইরান সরকারকে সহায়তা এবং দেশটির ভেতরে ও বাইরে সম্পদ স্থানান্তরে সহযোগিতার অভিযোগে কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর, ওএফএসি, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় নির্বাহী আদেশ ১৩৯০২ অনুযায়ী এই পদক্ষেপ ঘোষণা করে।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিনিময়ে ডিজিটাল সম্পদ লেনদেন করত। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞাভুক্ত এক্সচেঞ্জ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি, সংশ্লিষ্ট ঠিকানায় অর্থ পাঠানোর অভিযোগও রয়েছে।

নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো মিলিয়ন এক্সচেঞ্জ, আমিন এক্সচেঞ্জ, টপ পিসি টেকনিশিয়ান, এনআইএ নেশনস কারেন্সি, ফারাহ এক্সচেঞ্জ, সিসিসি ইনকরপোরেটেড, ক্রিপ্টয়াল ও দারভিশ এক্সচেঞ্জ। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা এড়াতে ইরান ও তার সহযোগীদের সহায়তাকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয় হতে পারে না। মন্ত্রণালয়ের দাবি, ফারাহ এক্সচেঞ্জ-সংশ্লিষ্ট একটি ঠিকানা থেকে কয়েক মিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ রায়ান ওয়েডিং-সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।