Web Analytics
যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যে গাজা সিটিতে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের সহায়তাভিত্তিক উদ্যোগ। ৬ নভেম্বর শুক্রবার ভূমধ্যসাগরীয় উপকূলের মেরিন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০০ বর-কনে অংশ নেন। ইউএইর ‘অপারেশন গ্যালান্ট নাইট-৩’-এর আওতায় ‘থৌব আল ফারাহ-৩’ উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গণবিয়েতে অংশ নিতে ১১ হাজার ৬২২ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৩৩৫ জনকে চূড়ান্ত লটারির জন্য নির্বাচিত করা হয় এবং সেখান থেকে ২৫০ বর বাছাই করা হয়। কনেরা সাদা পোশাক ও ফুলের তোড়া নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। অনেক বর কালো বা গাঢ় স্যুটের সঙ্গে ফিলিস্তিনি ঐতিহ্যের প্রতীক কেফিয়াহ পরেন।

বর সাঈদ আল-নাজ্জার বলেন, ইসরাইলি হামলায় তাঁর বাড়ি ধ্বংস হয়েছে এবং তিনি জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে তাঁবুতে থাকছেন। আরেক বর মুহাম্মদ কুওয়াইদি বলেন, বাড়ি ভাড়া বা কেনার সামর্থ্য না থাকায় তিনি স্ত্রীকে নিয়ে তাঁবুতেই থাকবেন। ইউএই জানিয়েছে, এ কার্যক্রমের মাধ্যমে গাজায় এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার টনের বেশি সহায়তা পৌঁছানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।