Web Analytics
ফিলিস্তিনপন্থি মানবাধিকারকর্মী বেন জামাল যুক্তরাজ্যকে ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর কথিত চাপ উপেক্ষা করে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাবেক এই পরিচালক একটি মতামতধর্মী নিবন্ধে বলেন, বসতিভিত্তিক বাণিজ্য নিষিদ্ধ হলে যুক্তরাজ্যের নীতিতে পরিবর্তন আসতে পারে এবং অন্য ইউরোপীয় দেশও একই পথে এগোতে উৎসাহিত হতে পারে।

নিবন্ধে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিতর্কের বিষয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ দাবি করে। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা ও বহু দেশ বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করলেও ইসরাইল এ অবস্থানের সঙ্গে একমত নয়। জামালের যুক্তি, কোনো সরকার বসতিগুলোকে অবৈধ মনে করলে সেখানে উৎপাদিত পণ্য ও ব্যবসার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও পুনর্বিবেচনা করা উচিত।

নিবন্ধে অভিযোগ করা হয়েছে, বাণিজ্যের মাধ্যমে বসতিগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড সুবিধা পায় এবং বয়কট বা নিষেধাজ্ঞা সেই সুবিধা কমাতে পারে। লেখক বলেন, ব্রিটেন চাপ উপেক্ষা করে পদক্ষেপ নিলে তা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বাস্তব রাজনৈতিক উদ্যোগ এবং ইউরোপীয় নীতিতে নতুন দৃষ্টান্ত হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।