Web Analytics
বৃহস্পতিবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছে এবং তিনি অন-অ্যারাইভাল ভিসা প্রদানে বিশেষ সহযোগিতা চান। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ দেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।