ভারতে পালানোর চেষ্টার সময় যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার, ৩০ জুলাই বিকেল ৪টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরিন হীমা জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলা ও দুটি অস্ত্র মামলাসহ বায়েজিদ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল।
আদালতের পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর থেকে ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হয়। যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।