Web Analytics
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া বিপুল ভোটে জয়ী হলেও নবগঠিত মন্ত্রিসভায় তার নাম না থাকায় এলাকাবাসী ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ হিসেবে পরিচিত এই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনের আগে ও প্রচারণার সময় তাকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ছিল স্থানীয়দের মুখে মুখে।

গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু বলেন, অর্থমন্ত্রী হওয়ার প্রত্যাশায় ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় তারা হতাশ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান ও সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমানও একই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নবীগঞ্জ-বাহুবলবাসীর আশা পূরণ হয়নি এবং তারা আশা করেন দলীয় নেতৃত্ব বিষয়টি পুনর্বিবেচনা করবে।

হবিগঞ্জ জেলায় কাউকেই মন্ত্রিসভায় স্থান না দেওয়ায় ভোটারদের মধ্যে হতাশা আরও গভীর হয়েছে, যদিও তারা ব্যালটের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করেছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।