Web Analytics
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ৩১ অক্টোবরের প্রস্তাবিত লংমার্চকে মজলুম মানবতার পক্ষে ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক হুংকার হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার খুলনা নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরওয়ার বলেন, সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং আইনের শাসন, বাকস্বাধীনতা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি জনগণের ন্যায্য অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন। খুলনার আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বলা হয়, কর্মসূচির দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও প্রশাসনের দলীয়করণ বন্ধ। ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের পর লংমার্চ খুলনার উদ্দেশে রওনা হয়ে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশে শেষ হওয়ার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।