Web Analytics
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে গোপন হামলা চালিয়েছে। গত কয়েক সপ্তাহে ইরানে পরিচালিত একাধিক সীমিত অভিযানের অংশ হিসেবে এ হামলা হয়েছে বলে নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়। মঙ্গলবার কেশম দ্বীপ ও হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধা সরকারি ফারস সংবাদ সংস্থার ভাষ্য, বন্দর লেঙ্গেহতে সাগরের দিক থেকে বিস্ফোরণের শব্দ আসে। তবে বিস্ফোরণের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি সংবাদ সংস্থা দুটি। পেন্টাগনের কাছে জানতে চাইলে তারা প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের সেন্টকমের কাছে পাঠিয়ে দেয়।

ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলায় প্রশাসন ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ সহজ করতে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।