Web Analytics
বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়, কিন্তু রাত সোয়া ১১টার দিকে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করেছিলেন এবং তাদের দুটি ছেলে রয়েছে। সংসারের খরচ চালাতে না পারায় দাম্পত্য জীবনে কলহ চলছিল। এর আগে দুবার তাদের সংসার ভেঙেছিল। স্ত্রী পুনরায় তালাক দিলে নজরুল অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন।

শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের মতে নজরুল ইসলাম ধার দেনায় মানসিক চাপে ছিলেন এবং স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।