Web Analytics
চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা জামায়াতের সমাবেশে তারা বলেন, প্রশাসনের পদে থেকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। ৫ সেপ্টেম্বর শনিবার ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যেই কর্মসূচিটি আয়োজন করা হয়।

পৌরসভার জলদি বাসস্টেশন থেকে শুরু হওয়া স্বাগত মিছিল প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটি বিশেষ দলের লোকজনকে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী নিয়োগের অভিযোগ করেন এবং সব কর্মকর্তাকে দলীয়করণ এড়ানোর আহ্বান জানান।

উপজেলা আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল অফিস-আদালতসহ বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি স্কুল-কলেজের পরিচালনা কমিটি এবং শিক্ষক নির্বাচনে দলীয় প্রভাবের অভিযোগ তুলে বাঁশখালী ও সাতকানিয়ায় বৈষম্যের ব্যাখ্যা প্রশাসনের কাছে চান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।