Web Analytics
চট্টগ্রামে নভেম্বরের প্রথম চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন এবং মারা গেছেন তিনজন। সিভিল সার্জন কার্যালয়ের ৪ নভেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৩ নভেম্বর মারা যাওয়া তিনজন হলেন সীতাকুণ্ডের দুই বছর পাঁচ মাস বয়সী শিশু হাসনাত, একই উপজেলার ৪২ বছর বয়সী কামরুন নাহার এবং সাতকানিয়ার ৫১ বছর বয়সী চেমন আরা বেগম। ৪ নভেম্বর পর্যন্ত চলতি বছরে জেলায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৩৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৪ জন।

নভেম্বরের প্রথম চার দিনের আক্রান্তদের মধ্যে মহানগর এলাকার ১৪৯ জন, বিভিন্ন উপজেলার ১৫৮ জন এবং অন্য জেলা থেকে আসা ২৫ জন রয়েছেন। মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সর্বোচ্চ ২ হাজার ৬০৮ জন আক্রান্ত হন; সেপ্টেম্বরে ছিলেন ২ হাজার ৪৩০ জন। উপজেলা পর্যায়ে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১ হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২১ জন নারী, ১১ জন শিশু ও সাতজন পুরুষ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, জুলাই থেকে সংক্রমণ বাড়তে থাকে এবং সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতির অবনতি হয়। তিনি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।