Web Analytics
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। শান্তি প্রস্তাবের বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে কাতার বর্তমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, রুবিও বৈঠকে কাতারের বিভিন্ন ইস্যুতে অংশীদারিত্বের প্রশংসা করেছেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে হুমকি মোকাবিলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে কাতারের কূটনৈতিক ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক পক্ষগুলোর মধ্যে সংলাপের ক্ষেত্রে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।