শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার ধারণক্ষম ট্যাংকে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। আদালত পরিবেশগত ছাড়পত্র ছাড়া দাহ্য পদার্থ মজুতের অপরাধে জরিমানা করে এবং শুক্রবারের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য তেল সরানোর সময় প্রশাসনের নজরদারি থাকবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।