Web Analytics
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট নিয়ে গঠিত সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, লাগেজ সংক্রান্ত যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মাধ্যমে শপথ গ্রহণ করেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোটে বিজয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট। নতুন প্রতিমন্ত্রী বিমান পরিবহণ খাতে স্বচ্ছতা ও যাত্রীসেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।