Web Analytics
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শাহ আলী থানার মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত। রোববার, ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহআলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শাকিল।

তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন এবং প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। শনিবার একই মামলায় আরও চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে একদল ব্যক্তি কেন্দ্রটিতে ঢুকে দুই নৈশপ্রহরীকে মারধর ও আটকে রাখে এবং ভবন ও সরঞ্জাম ভাঙচুর করে। অভিযোগে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি এবং ওষুধ, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী লুটের কথা বলা হয়েছে। কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার মো. হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।