Web Analytics
হামাস ১৯ আগস্ট ২০২৬ জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আলোচনা বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে। গাজা সিটির একটি এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাস এ বিবৃতি দেয়।

হামাস ওই হামলাকে ‘গণহত্যা’ ও পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আন্তর্জাতিক উদ্যোগ ইচ্ছাকৃতভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।

সাম্প্রতিক কায়রো আলোচনা ও চলমান মধ্যস্থতা প্রচেষ্টার কথা উল্লেখ করে হামাস বলেছে, এই হামলা প্রমাণ করে নেতানিয়াহু আলোচনা নস্যাৎ করতে চান। সংগঠনটি মার্কিন প্রশাসন, মধ্যস্থতাকারী দেশ এবং চুক্তির নিশ্চয়তাদানকারী পক্ষগুলোর প্রতি ইসরাইল সরকারকে চুক্তির শর্ত মানতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপরাধ বন্ধ এবং শারম এল-শেখ চুক্তির বাস্তবায়নে বাধা না দেওয়ার দাবিও জানিয়েছে তারা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।