Web Analytics
যুক্তরাষ্ট্রে একই সময়ে দাবানল, বন্যা ও ধোঁয়া দূষণ একযোগে আঘাত হেনেছে। ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫টি অঙ্গরাজ্যে ৬৮টি বড় দাবানল জ্বলছে এবং প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রপাতের পর নতুন করে ১৭টি দাবানলের সূত্রপাত হয়েছে। গ্রেট লেকস অঞ্চল থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে, আর টেক্সাসের হিল কান্ট্রিতে টানা তৃতীয় দিনের মতো বন্যা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ১৭ হাজার ৪০০-এর বেশি দমকলকর্মী, ১৪০টি হেলিকপ্টার ও চারটি সামরিক সি-১৩০ এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে।

চলতি বছরে প্রায় ৩৭ লাখ ২০ হাজার একর বনভূমি পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় এক মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একাধিক দুর্যোগ একসঙ্গে ঘটলে ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যায়। তারা এই চরম আবহাওয়াকে জেট স্ট্রিমের অস্বাভাবিক তরঙ্গধারা ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল বলে উল্লেখ করেছেন।

গবেষকরা আরও জানান, বৈশ্বিক উষ্ণায়ন একই সঙ্গে খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়াচ্ছে, ফলে দাবানল ও বন্যা একসঙ্গে ঘটার প্রবণতা বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।