Web Analytics
গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইল ও হামাস একটি বড় সমঝোতায় পৌঁছেছে বলে ৩১ জুলাই এএফপিকে নিশ্চিত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সমঝোতা অনুযায়ী, গাজাবাসীকে রক্ষা করতে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস এবং ইসরাইল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিরস্ত্রীকরণের প্রশ্নটি চুক্তির অগ্রগতিতে দীর্ঘদিনের বড় জটিলতা ছিল।

হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, মানুষকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষার জন্যই সংগঠনটি নমনীয় অবস্থান নিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অস্ত্রের বিষয়টি ইসরাইলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটি মোতায়েন এবং গাজার পুনর্গঠনের সঙ্গে যুক্ত। হামাস বলেছে, নিরস্ত্রীকরণে ইসরাইলের হস্তক্ষেপের সুযোগ থাকবে না; অস্ত্রের তালিকা, সংরক্ষণ, জমা ও নিয়ন্ত্রণ তদারক করবে ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর গঠিত বোর্ড অব পিস হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণে সমঝোতায় পৌঁছেছে। হামাস আশা করছে, মধ্যস্থতাকারী দেশ ও বোর্ড অব পিস ইসরাইলের শর্তপালন নজরদারি করবে। তবে গাজী হামাদ সতর্ক করে বলেছেন, ইসরাইল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও চুক্তির কোনো ধাপ বা শর্ত কার্যকর করবে না। জাতীয় কমিটি এখনো গাজায় প্রবেশ করেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।