রোববার সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ১০ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না হওয়া প্রসঙ্গে মূলতবি প্রস্তাব উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। স্পিকারের অনুমতি নিয়ে তিনি প্রস্তাবটি উত্থাপন করেন এবং অতীতের ফ্যাসিবাদী শাসনে নিহত ও নির্যাতিতদের স্মরণ করেন। তিনি বলেন, বর্তমান সংসদ একটি বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে এবং ফ্যাসিবাদ নির্মূলের দায়িত্ব নিয়ে কাজ করছে।
ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিধান থাকলেও তা এখনো করা হয়নি। জাতির প্রত্যাশা পূরণে এই অচলাবস্থা অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন এবং বিষয়টি নিয়ে সংসদে আলোচনা দাবি করেন।
পরে স্পিকার ৩১ মার্চ দুই ঘণ্টার জন্য বিষয়টি নিয়ে আলোচনার রুলিং দেন। এর আগে প্রস্তাব উত্থাপন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হলেও স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।