Web Analytics
মেক্সিকোতে সহিংসতা ও মাদক চোরাকারবারি চক্রের আধিপত্যের মধ্যে নিখোঁজ হওয়া ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের সন্ধানে সহায়তার জন্য দুটি বিশ্ববিদ্যালয় এআইভিত্তিক প্রযুক্তি তৈরি করছে। দেশটির প্রধান সরকারি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো বা ইউএনএএম তৈরি করেছে ‘রেগ্রেসা’। এটি নিখোঁজ শিশুদের বয়স বাড়ার পর তাদের চেহারা কেমন হতে পারে, তার সম্ভাব্য ছবি তৈরির উদ্দেশ্যে কাজ করছে।

রেগ্রেসার নির্মাতারা ৭৫ জন মেক্সিকান স্বেচ্ছাসেবীর শত শত ছবি ও তথ্য নিয়ে নিজস্ব তথ্যভান্ডার তৈরি করেছেন, যাতে মেক্সিকানদের সাধারণ শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি তৈরি করা যায়। নৃতত্ত্ববিদ আনা হুয়ারেস বলেন, শুধু মুখের আকৃতি, ত্বক বা ফিল্টারের ওপর নির্ভর না করে বয়সের সঙ্গে মাথার খুলি ও মুখমণ্ডলের গঠনগত পরিবর্তন তুলে ধরার বৈজ্ঞানিক পদ্ধতি তৈরির চেষ্টা চলছে।

বেসরকারি ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ এমিলিয়ানো জোল্লা লিঙ্গ, বয়স ও নিখোঁজ হওয়ার পরিস্থিতি অনুযায়ী তথ্য সাজিয়ে মানচিত্র তৈরি করছেন। স্টেট অব মেক্সিকোর তথ্য বিশ্লেষণে তিনি দেখেছেন, অনেক নিখোঁজ ব্যক্তি তরুণী; স্কুল, কলেজ বা কর্মস্থলে যাওয়া-আসার পথে তাদের অনেকে নিখোঁজ হন। পরিবার ও সংগঠনগুলো পোস্টার, ডাকবাক্স এবং গির্জার ‘পিস বক্সে’ তথ্য সংগ্রহ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।