Web Analytics
ইসরাইল সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি, এসব পয়েন্ট হিজবুল্লাহ অস্ত্র পাচারের জন্য ব্যবহার করে। এর আগে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। বুধবারের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে পরিচালিত হয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইল জনবসতিপূর্ণ গ্রামগুলোতে বিমান হামলা চালিয়ে নিয়মতান্ত্রিক আগ্রাসনের নীতি অনুসরণ করছে এবং বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করছে। তিনি আরও বলেন, এই আচরণ ইসরাইলের চুক্তির শর্ত মানতে অস্বীকৃতির প্রমাণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের কানারিট শহরে অন্তত ১৯ জন আহত হয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানায়, ইসরাইলি বাহিনী আল-খারাইব, আল-আনসার, কানারিট, কফোর ও জারজুহসহ কয়েকটি শহরে হামলা চালায়।

এর আগের দিন সিডন জেলার জাহরানি ও টায়ার জেলার বাজুরিয়েহ শহরে গাড়ি লক্ষ্য করে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়। সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!