Web Analytics
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঘনঘন উপাচার্য পরিবর্তন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যে আদেশ বাতিল, আবার এক-দুই মাসের মধ্যে অব্যাহতি বা বদলির ঘটনাও ঘটছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। ৫৬ দিনের মাথায় অপসারিত উপাচার্যকে ফিরিয়ে আনার দাবিতে চলা আন্দোলনে ক্যাম্পাসের কার্যক্রম কার্যত অচল হয়ে আছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাত মাসে তিনবার উপাচার্য পরিবর্তন হয়েছে। চার বছরের জন্য নিয়োগ পাওয়া অধ্যাপক আবদুল হাছিবকে সরিয়ে অধ্যাপক নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়; পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চার বছরের জন্য নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাকে প্রত্যাখ্যান করে নুরুল ইসলামকে পুনর্বহালের দাবি জানিয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কামরুল আহসানকে মেয়াদ শেষের আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। চুয়েটে টানা পঞ্চম দিন ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। নতুন উপাচার্য শেখ শরীফুল আলম অনলাইনে দায়িত্ব নিলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।