Web Analytics
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে বলেও তিনি জানান।

সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সীমিত জনবল নিয়েও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন বলে তিনি প্রশংসা করেন। চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সব পর্যায়ের কর্মীদের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।