Web Analytics
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইরানে বি-২ বোমারু বিমান থেকে হামলা চালিয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে। তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে এই হামলা পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইল টানা সাত দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে, আর ইসরাইল জানিয়েছে তারা দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, বোমাবর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে।

আল জাজিরা সূত্রে প্রকাশ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যৌথ অভিযান ইরানের সামরিক স্থাপনার বিরুদ্ধে সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।