Web Analytics
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি আবারও দেশের সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫১ বছর বয়সী এই রাজনীতিক রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থী নেতা রবার্তো সানচেজের মুখোমুখি হবেন। সাম্প্রতিক জরিপে কেইকো সামান্য এগিয়ে আছেন। ১৯ বছর বয়সে ফার্স্ট লেডি হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করা কেইকো এর আগে ২০১১, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

বর্তমান প্রচারণায় তিনি আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত এক দশকে আটজন প্রেসিডেন্ট পরিবর্তনের পর দেশটি গভীর সংকটে পড়েছে। দুর্নীতি ও নিরাপত্তাহীনতা এখন বড় চ্যালেঞ্জ। দুর্নীতির মামলায় ১৩ মাস কারাভোগের পর ২০২৫ সালের জানুয়ারিতে আদালত তার বিরুদ্ধে মামলা বাতিল করে। বিশ্লেষকদের মতে, এবার তিনি নিজেকে আরও সংযত ও বাস্তববাদী নেতা হিসেবে উপস্থাপন করছেন।

রাজধানী লিমায় ‘কেইকো নো ভা’ স্লোগানে বিক্ষোভ হলেও তরুণ ভোটারদের মধ্যে আগের মতো তীব্র বিরোধিতা নেই। নির্বাচনে জয়ী হলে কেইকো গত এক দশকে পেরুর নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।