Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ লেবাননে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে ডন জানিয়েছে, দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হলেও দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে নির্দেশ কার্যকর হওয়ার সময় বা এর আওতায় থাকা কার্যক্রম সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এটি ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে নেওয়া হয়েছে এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জনের বেশি আহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।