Web Analytics
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে বন্দুক হামলা ও সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নিউইয়র্ক টাইমস, এনবিসি, অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য ও পুলিশের বিবৃতির ভিত্তিতে এ সংখ্যা পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে ঘটনাগুলো ঘটে।

ডালাসের ডিপ এলাম বিনোদন এলাকায় রোববার ভোরে তিনটি পৃথক গুলিবর্ষণে চারজন নিহত ও ১৫ জন আহত হন। মোট ১৯ জন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে। হ্যালোইন উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা থাকায় কাছাকাছি থাকা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বলে পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান। হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ফ্লোরিডার জ্যাকসনভিলে পৃথক ঘটনায় অন্তত দুজন নিহত হন এবং মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে দুজন নিহত ও চারজন আহত হন।

উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে গুলিতে চার সন্তানের অন্তঃসত্ত্বা এক মা নিহত হন এবং ছয়জন আহত হন। ইলিনয়, ইন্ডিয়ানা, ডেলাওয়ার ও আরকানসাসেও ক্যাম্পাস বা জনসমাগমস্থলের কাছে গুলিবর্ষণে মানুষ আহত হয়েছেন। অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, প্রতিটি বার বা পার্কিং এলাকায় পুলিশ মোতায়েন সম্ভব নয়, তাই উৎসবকালে একযোগে সহিংসতা নিয়ন্ত্রণ কঠিন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।