Web Analytics
বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় দাবি করেছেন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি নেতৃত্বাধীন তরুণদের সাম্প্রতিক দুই সপ্তাহের আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা জনভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। সোমবার দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে তাঁর বইয়ের হিন্দি অনুবাদ ‘মেরি মা, মেরি গ্যাংস্টার’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রায় বলেন, রাজনীতিতে নির্বাচনই সবকিছু নয়; জনতার আন্দোলন অল্প সময়েই দীর্ঘদিনের রাজনৈতিক বয়ান ও ভাবমূর্তিকে নড়িয়ে দিতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, কোটি কোটি টাকা ব্যয়ে ২৪ বছরে নির্মিত ভাবমূর্তি, যেখানে কেউ কেউ মোদিকে বিষ্ণুর অবতারও বলেছেন, তা ককরোচরা দুই সপ্তাহে ভেঙে দিয়েছে। তিনি এটিকে নির্বাচনি জয়ের চেয়েও বড় বিজয় হিসেবে বর্ণনা করেন।

তবে আন্দোলনের সাফল্যকে চূড়ান্ত নয় বলে সতর্ক করেন রায়। সরকারের নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্ষমতা থাকলে গণতান্ত্রিক শক্তিগুলোর সামনে কঠিন সময় আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বিরোধী দল ও নাগরিক সমাজকে প্রতিষ্ঠান রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জন্তর মন্তরের আন্দোলনে অংশ নেওয়া তরুণদের দায়িত্বশীলতার প্রশংসা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।